1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

এখন থেকে অন্ধকারেও দেখবে মানুষ!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১৫৮ Time View

lensঅন্ধকারে থাকলে আমরা চোখে দেখতে পাই না। তবে এবার বিজ্ঞানের নতুন আবিস্কারের বলে অন্ধকারেও মানুষ দেখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

কন্টাক্ট লেন্সের সঙ্গে ব্যবহার উপযোগী এমনই একটি উপাদান তৈরি করেছেন আমেরিকার বিজ্ঞানীরা। গ্রাফিন দিয়ে এক বিশেষ ধরণের উপাদান এটি। এ লেন্সের মাধ্যমে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি থেকে শুরু করে দৃশ্যমান ও অতিবেগুনী রশ্মি বা আলোতেও যেকোনো কিছু দেখতে পাবেন লেন্সের ব্যবহারকারী।

ইউনিভার্সিটি অব মিশিগানের ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক ঝাহোই ঝং জানান, তারা এ লেন্সটির ডিজাইন অত্যন্ত পাতলা করে করেছেন। এ গ্রাফিন নির্মিত উদ্ভাবনাটি সাধারণ কন্টাক্ট লেন্স কিংবা সেলফোনের সাথে ব্যবহার করা যাবে।

চিকিৎসকরা এ প্রযুক্তি ব্যবহার করে একজন রোগীর দেহের রক্তপ্রবাহ পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া শিল্প ও ইতিহাস সংক্রান্ত বিভিন্ন কাজেও ব্যবহার করা যেতে পারে এ প্রযুক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ