1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

‘এক চুলও নড়ব না’ – এরশাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩
  • ১৯৩ Time View

অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মানবজমিনকে জানিয়েছেন, তিনি তার সিদ্ধান্তে অনড়, এক চুলও নড়বেন না। বিকালের মধ্যে তিনি বাড়ি ফিরবেন। ফিরে তিনি ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং-এর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর এক সংবাদ সম্মেলনে তার দলের মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেবেন। তিনি বলেন, অনেকে বলেন- আমি সিদ্ধান্ত বদলাই। কিন্তু তারা জানেন না কোন প্রেক্ষাপটে বা পটভূমিতে আমাকে এভাবে সিদ্ধান্ত বদলাতে হয়। একদিকে মামলার ভয়, অন্যদিকে নানাভাবে হয়রানির কারণেই আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়। এবার আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। কেউ আমাকে টলাতে পারবে না। কারণ মানুষ এই সরকারের সঙ্গে নেই। নির্বাচনেও নেই। আমি আগেই বলেছিলাম, নির্বাচনের পরিবেশ থাকলেই আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। এখন দেখেছি পরিবেশ নেই। তাই নির্বাচনে যাচ্ছি না।
গতকাল দুপুরের পর থেকে এরশাদ কোথায় আছেন এ বিষয়ে রহস্যের সৃষ্টি হয়। দলের নেতারাও তার অবস্থান সম্পর্কে কিছুই বলতে পারেননি।  জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না- মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এরশাদ। বনানীতে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাবেক এই প্রেসিডেন্টের মোবাইলে একটি ফোন আসে। এরপর একটি কালো রংয়ের গাড়িতে করে দ্রুত ওই স্থান ত্যাগ করেন তিনি। এর পর থেকেই তার অবস্থান নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়। এমন ধুম্রজালের মধ্যেই সকালে মোবাইল বার্তায় দলের দপ্তর সম্পাদকের মাধ্যমে তিনি দলীয় প্রার্থীদের জরুরি ভিত্তিতে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ