1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ … জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা

মারা গেছেন ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ১৬৯ Time View
polসড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ছবির নায়ক হলিউড তারকা পল ওয়াকার। তার জনসংযোগ কর্মকর্তা অ্যামি ভ্যান আইডেন এ খবর জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের উত্তরে এক সড়ক দূর্ঘটনায় তাকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হয় বলে অ্যামির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

মাত্র ৪০ বছর বয়সী ওয়াকার ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ছবির সর্বশেস সংস্করণেও কাজ করছিলেন। এ সময় তার মৃত্যু হল।

তার মৃত্যুর খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি অ্যামি।

লস অ্যাঞ্জেলস কান্ট্রি শেরিফ বিভাগ থেকে জানানো হয়েছে, ভ্যালেন্সিয়া এলাকায় মারাত্মক একটি গাড়ি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মেল অনলাইন জানিয়েছে, ওয়াকারে বন্ধু তাদের পোর্শে গাড়িটি চালাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের একটি থামের সঙ্গে ধাক্কা লেগে দ্রুত গতিতে চলমান গাড়িটি চুর্ণ হয়ে যায়।

প্রত্যাক্ষদর্শীরা সান্তা ক্লারিটা ভ্যালি সিগন্যাল সংবাদপত্রকে জানিয়েছেন, লাল রংয়ের একটি পোর্শে গাড়ির চাকার পেছনে অভিনেতা ওয়াকারে দেহটি পড়ে ছিল।

ঘটনাস্থলের ছবিতে দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব বস্তুর স্তুপ ও ভাঙ্গা জানালার অংশ দেখা গেছে।

চলতি মাসে মুক্তি পেতে যাওয়া সাসপেন্স ড্রামা ‘হাওয়ারস’ এ তিনি অভিনয় করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ