1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ … জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা

মিশরে সভা-সমাবেশ বিরোধী আইন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩
  • ১৫৪ Time View

nioযেকোন প্রতিবাদ, বিক্ষোভ বিরোধী আইন পাশ করেছে মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর রোববার আইনটির বিলে স্বাক্ষর করেন। মিশরের রাষ্ট্রীয় টিলিভিশনের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা।

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, যেকোন বিক্ষোভ ও প্রতিবাদ বিরোধী আইনটিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট আদলি মানসুর। তবে তাতে যেকোন প্রতিবাদ, মিছিল, বিক্ষোভের জন্য ২৪ ঘণ্টা আগেই পুলিশের অনুমতি জরুরি।

পুলিশের কাছে আবেদনের সময় প্রতিবাদ, সভা-সমাবেশ, বিক্ষোভ ও, মিছিলের স্থান এবং সময়কালও কর্তৃপক্ষকে জানাতে হবে।

আইনটিতে স্বাক্ষর করার পর দেশটির মানবাধিকার সংস্থাগুলো মারাত্মক উদ্বেগ জানিয়েছে। সংস্থাগুলো বলছে, এই আইন জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের বিরুদ্ধে পরিষ্কার লঙ্ঘন। মানবাধিকার গ্রুপগুলো প্রেসিডেন্ট মানসুরকে আইনটির খসড়া বাতিল করার দাবি জানিয়েছে।

এর আগে জুলাই মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর আইনটির বিল মন্ত্রিপরিষদে উত্থাপন করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ