1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ …

মিশরে বোমা হামলায় নিহত ১০ সেনাসদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ১৩৮ Time View

momমিশরে উত্তর সিনাইয়ে এক গাড়ি বোমা হামলায় বুধবার ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। উত্তর সিনাইয়ের আল-আরিস শহরে হওয়া এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয়  আল মাসরি ও আল ইয়ম পত্রিকার বরাত দিয়েবিবিসি জানায়, রাস্তায় পুঁতে রাখা বোমা সেনাবাহিনীর গাড়ি বহরে আঘাত করলে বুধবার এ ঘটনা ঘটে।

সেনাদলটি সিনাই উপত্যকা থেকে রাজধানী কায়রোর দিকে যাচ্ছিল। আহতদের বিমানে করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নিরাপত্তার সূত্র জানায়, মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আল-এহরেম ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসিআহতের সংখ্যা ২৬ জন বলে জানায়।

সিনাই থেকে ফিলিস্তিনের গাজা পর্যন্ত একটি সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গ ধ্বংসের কাজেই কিছু সেনাদলকে কাজে লাগানো হচ্ছে। বিবিসির মতে এ কাজে ব্যবহৃত সেনারাই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

তাছাড়া সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীও সিনাইয়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে। বিপরীতে বেশকিছু বোমা হামলার শিকার হতে হয়েছে তাদের।

এ বছরের জুলাই মাসে মিশরের  প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতা থেকে উচ্ছেদের পর সেনাবাহিনীর উপর এ ধরণের হামলা শুরু হয়। মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে সবচেয়ে সহিংস হামলা হিসেবে দেখা হচ্ছে বুধবারের ঘটনাটিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ