1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ …

আড়ি পাতার জন্য অস্ট্রেলিয়ার দু:খ প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ১৩৮ Time View

dokইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ফোনে আড়ি পেতেছে বলে খবর প্রকাশ হওয়ায় দু:খ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো ব্যামবাং ইয়োধইয়নোকে যে কোন ধরনের বিব্রত করার জন্য দু:খ প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তিনি টনি অ্যাবোট বলেন, “ইন্দোনেশিয়া এবং তার সরকার ও জনগণের প্রতি অষ্ট্রেলিয়ার গভীর শ্রদ্ধা রয়েছে। অষ্ট্রেলিয়ার ভালো বন্ধু হিসেবে প্রেসিডেন্ট ইয়োধইয়নের প্রতিও আমার শ্রদ্ধা রয়েছে। মূলত বিশ্বের মধ্যে তিনি সবচেয়ে ভালো বন্ধুদের অন্যতম।”

তিনি বলেন, ‘”এ কারণে তাকে বিব্রত করার জন্য আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।”  তবে তিনি স্পষ্ট বলেছেন, এ জন্যে অষ্ট্রেলিয়ার কাছে ক্ষমা প্রত্যাশা করা উচিত হবে না।

অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ইন্দোনেশিয়ার প্রেসিডেস্টসহ তার আশেপাশের আরো ৯ ব্যক্তির ফোনে আড়ি পেতেছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর জাকার্তা ক্যানবেরার কাছে এর ব্যাখ্যা দাবি করেছে।

একইসঙ্গে ইয়োধইয়নো বলেছেন, অষ্ট্রেলিয়াকে সহযোগিতার বিষয়ে নতুন করে ভাবতে হবে। এছাড়া ইন্দোনেশিয়া ক্যানবেরা থেকে তাদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ