1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে … খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯ মৃত্যু : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি … জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ : অভিনেত্রীসহ …

প্যারিসে ব্যাংক ও গণমাধ্যম অফিসে হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ১৭২ Time View

ফ্রান্সের প্যারিসে সোমবার একটি ব্যাংক ও সংবাদপত্রের অফিসে অজ্ঞাতনামা বন্দুকধারীর হামলা চালায়। ঘটনার পর থেকে সেই হামলাকারীকে খুঁজে বেড়াচ্ছে দেশটির পুলিশ। বিবিসি।

প্যারিসে বামপন্থী লিবারেশন পত্রিকার কার্যালয়ে ঢুকে বন্দুকধারী গুলি চালালে পত্রিকাটির এক ফটোসাংবাদিক আহত হন। আহতের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার দুই ঘণ্টা পরই সোচিয়েত জেনারেল ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে গুলাগুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে শুক্রবার বিএফএমটিভি টিভি চ্যানেলে ঢুকে ভাঙচুর চালায় আরেক হামলাকারী।

সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তারা দু’টি ছবি দেখান। যার একটি রাস্তায় তোলা এবং অন্যটি বিএমএফ টিভির সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছিল।

প্রসিকিউটর ফ্রাঙ্কোইস মোলিনস জানান, গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালানো ব্যক্তি খুব সম্ভবত একজনই। তবে সন্দেহভাজনের পরিচয় বা উদ্দেশ্য এখনও জানা যায়নি।

তিনি জানান, হামলাকারীর বয়স ৩৫ থেকে ৪৫-এর মধ্যে হবে। কালো ক্যাপ পরা ওই ব্যক্তিটি ৫ ফুট ৬ ইঞ্চি থেকে ১০ ইঞ্চির মতো লম্বা হবেন। এমনকি হামলাকারীর ধূসর চুলও শনাক্ত করা গেছে ক্যামেরায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ