1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সোনিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
  • ২১৮ Time View

sonia-helভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেত্রী সোনিয়া গান্ধী (৬৭) পার্লামেন্টে একটি বিতর্কের সময় অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ৫ ঘণ্টা ছিলেন তিনি। এরপর সুস্থ বোধ করায় চিকিৎসকরা হাসপাতাল ছাড়ার অনুমতি দেন তাকে। নয়াদিল্লির এআইআইএমএস হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সোনিয়ার ঠাণ্ডা লেগেছে ও মাথাব্যথাও ছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গতকাল হাসপাতালে ভর্তির পরপরই ৫ ঘণ্টায় বেশ কয়েকটি স্বাস্থ্য-পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সোনিয়াকে। সবগুলো রিপোর্ট স্বাভাবিক ছিল। স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী গোলাম নবী আজাদ এ তথ্য দিয়েছেন। দুই দিন ধরে জ্বরে ভুগছিলেন সোনিয়া। জ্বর নিয়েই পার্লামেন্টে উত্থাপিত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবের স্বপক্ষে বক্তব্য দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। পার্লামেন্টের নিম্নকক্ষে দীর্ঘ ৯ ঘণ্টার বিতর্কে অংশ নেয়ার এক পর্যায়ে একটি ওষুধ খাওয়ার পর অসুস্থ বোধ করেন সোনিয়া। এরপর পুত্র রাহুল গান্ধী ও কংগ্রেসের অন্য সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। আজাদ জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। উদ্বেগের কোন কারণ নেই। চিকিৎসকরা কয়েকদিন তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ