1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

বিকিনি ছেড়ে হিজাব

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ২১২ Time View

 নিজের জীবন পুরোপুরি পাল্টে ফেলেছেন বৃটিশ মডেল কারলি ওয়াটস। তিনি ছিলেন বিকিনির মডেল। কিন্তু এক মুসলিমের সংস্পর্শে এসে তিনি সে পোশাককে বিদায় জানিয়েছেন। তার পরনে উঠেছে বোরকা। যে মুসলিম যুবকের জন্য এমনটা হয়েছে তিনি হলেন মোহাম্মদ সালেহ। কারলি ওয়াটস এখন পুরোপুরি একজন মুসলিম নারী। তিনি মেনে চলেন ইসলামী বিধি-বিধান। তিনি একসময় নারীদের জন্য অনেকটা রগরগে ম্যাগাজিনে বিকিনি পরে পোজ দিতেন। শরীরের সব অঙ্গ প্রায় তুলে ধরতেন ক্যামেরার সামনে। কিন্তু না, আর না। তিনি নিজেই বলেছেন, মোহাম্মদ সালেহ আমার জীবনকে পাল্টে দিয়েছে। জীবনের অর্থ কি তা সে আমাকে অনুধাবন করতে শিখিয়েছে। মোহাম্মদ সালেহ’র বাড়ি তিউনিশিয়ায়। তার সংস্পর্শে এসে কারলি বিকিনি ছেড়ে হিজাব পরছেন। শিখছেন ইসলামের বিধি-বিধান। সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার। তিনি আমেরিকান গ্ল্যামার মডেল কারলি ওয়াটস। ২৪ বছর বয়সী কারলি সিদ্ধান্ত নিয়েছেন তার দুই বছরের মেয়েকে নিয়ে তিউনিশিয়ায় স্থায়ীভাবে বসবাস করবেন। গত এপ্রিলে ছুটি কাটানোর জন্য তিউনিশিয়া বেড়াতে যান কারলি। সেখানে গিয়েই মোহাম্মদ সালেহ নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ভাললাগা। আর ভাললাগা থেকেই বিয়ে করার সিদ্ধান্ত। আগামী অক্টোবর থেকেই কারলি তার একমাত্র কন্যা সন্তান নিয়ে মোহাম্মদের পরিবারের সঙ্গে তিউনিশিয়ার মনাস্তির শহরে থাকবেন। সেখানে ছয় মাস অবস্থান করবেন। এসময়টাতে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানবেন এবং এরপরই ধর্মান্তরিত হয়ে বিয়ে করবেন সালেহকে। কারলি জানান, তিনি এতদিন মডেলিং করেছেন। সারা রাত নাইটক্লাবে নগ্ন হয়ে নেচেছেন। মাতাল হয়ে ব্রা আর বিকিনি পরে নাচতেন। কিন্তু মোহাম্মদকে ভালবাসার পর থেকে তার বিশ্বাসে টনক নড়ে। তিনি জানান, মোহাম্মদ খুব ভাল ছেলে। সে-ও আমাকে খুব ভালবাসে। তাই তার সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন কারলি। কারলির মতে সালেহ’র ধর্মবিশ্বাসকে তিনি গুরুত্ব দেন। এ কারণে তিনি ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ