1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

রাসায়নিক অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক অপরাধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ১৯১ Time View

image_40741 জাতিসংঘ বিশেষজ্ঞ দল সিরিয়াতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্ত করা শুরু করার পর সংস্থাটির মহাসচিব বান কি মুন বলেছেন, যে কোন পরিস্থিতিতে হোক না কেন, যে কোন পক্ষেরই রাসায়নিক অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক অপরাধের শামিল। ইরাকে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক সুইডিশ বিশেষজ্ঞ এইক সেলস্টর্মকে জাতিসংহ মহাসচিব সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। সিরিয়া সরকারের অনুরোধে জাতিসংঘ এ পদক্ষেপ নিয়েছে। ১৯শে মার্চ আলেপ্পো প্রদেশের খান আল আসালে রকেট হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ১৩০ জন আহত হন। ওই হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বান কি মুন বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারে দোষী প্রমাণিত হলে জবাবদিহিতা করতে হবে সে যে-ই হোক না কেন। সিরিয়া সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী জাতিসংঘ দলটি প্রাথমিকভাবে দু’সপ্তাহব্যাপী তদন্ত কাজ চালাবে। প্রয়োজনে আলোচনা সাপেক্ষে সময়সীমা বাড়ানো হবে। যে ঘটনাস্থলগুলোতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে সে স্থানগুলোতে বিশেষজ্ঞ দলের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতেও আহ্বান জানান বান কি মুন। উল্লেখ্য, গত দু’বছরব্যাপী সিরিয়া সংঘাতে আসাদ নেতৃত্বের সিরিয়া সরকার এবং বিদ্রোহী বিরোধী দল উভয়ই একে অন্যকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ