1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

মিশরে সহিংসতায় নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০১৩
  • ১১৯ Time View

বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে মিশর। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থক ও বিরোধীরা সারাদেশে বিক্ষোভ করেছে। রোববার মোরসির ক্ষমতায় আসার এক বছর পূর্তির প্রাক্কালে এ সহিংসতার ঘটনা ঘটল।

আলেকজান্দ্রিয়ায় সহিংস ঘটনায় একজন মার্কিন নাগরিকসহ কমপক্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর প্রতিবাদে রোববার বিরোধীরা বিক্ষোভের ডাক দিয়েছে।

মোরসির ক্ষমতায় আসার এক বছরই তার পদত্যাগের দাবিতে আলেকজান্দ্রিয়াসহ সারা মিশরে এমন বিক্ষোভ চলছে। বিক্ষোভ সামলাতে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করছে।

একদিকে প্রেসিডেন্ট মোরসির হাজার হাজার সমর্থক যেমন মাঠে রয়েছে তেমনি তার বিরোধীরাও ব্যাপক সংখ্যায় সক্রিয়। সারা দেশে উভয় পক্ষই সমাবেশ করেছে।

পোর্ট সাইদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সারা দেশে পুলিশের সাথে সংঘর্ষে প্রচুর মানুষ আহত হয়েছেন।

মোরসির বিরোধীরা বলছে, তিনি দেশের সমস্যাগুলোর সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। অপরদিকে তার সমর্থকরা বলছেন মোরসিকে আরো সময় দেওয়া উচিৎ।

ওদিকে মোরসির দল মুসলিম ব্রাদারহুডের একজন মুখপাত্র গিহাদ এল হাদ্দাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন মিঃ মোরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দিলে দেশটিতে গণতান্ত্রিক শাসনের অবসান ঘটতে পারে।

তিনি বলেন, এই মুহুর্তে যারা এসব বাজে বকছেন এবং রাস্তায় সহিংসতা চালাচ্ছেন তারা ভাড়া করা গুন্ডা এবং তারা আসলে পূর্বতন আমলের সমর্থিত লোকজন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ