1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘের মঞ্চ থেকে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দিলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার মিছিলে স্লোগান দিতে দিতেই প্রাণ গেল যুবদল নেতার খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক

ধামরাই থেকে বিপুল পরিমান তাজা গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১
  • ৩৬৩ Time View

ধামরাই থেকে এমএমজির (শর্ট মেশিনগান) সাড়ে ছয় শ’ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার রাত নয়টার দিকে বাঙালপাড়া এলাকায় অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয় নি।

বিপুল সংখ্যক গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলিগুলো উদ্ধার করা হয়।

তবে কারা কি উদ্দেশ্যে বিপুল পরিমান গুলি এখানে মজুদ রেখেছিল তা স্পষ্ট করেননি র‌্যাব কর্মকর্তারা।

তিনি আরও জানান, গুলির উৎস এবং সম্ভাব্য ব্যবহারকারীদের বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে একটি চক্র নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এ বিপুল পরিমান গুলি মজুদ করেছি।

ধামরাই থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, শুনেছি র‌্যাব আমাদের এলাকা থেকে বিপুল পরিমান গুলি উদ্ধার করেছে তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত আমরা র‌্যাবের পক্ষ থেকে কোনও তথ্য পায় নি।

র‌্যাব কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকৃত গুলিগুলো ধামরাই থানায় জমা দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ