1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিছিলে স্লোগান দিতে দিতেই প্রাণ গেল যুবদল নেতার খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল অস্ট্রেলিয়ায় কমেছে বিদেশি শিক্ষার্থী, তবুও শীর্ষ পাঁচে বাংলাদেশ বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত

মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

দলের ভাষ্য, সংসদীয় অভিজ্ঞতা ও নেতৃত্ব বিষয়ে এটি একটি ‘শিক্ষা সফর’; ডিসেম্বরের মধ্যে বাকি এমপিদের ইউরোপ সফরের পরিকল্পনাও রয়েছে।

কুয়ালালামপুরে ১৬ সেপ্টেম্বর আইএআইএস চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. মাজলি বিন মালিকের সঙ্গে ফটোসেশনে জামায়াতের সংসদ সদস্য ও নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য একসঙ্গে বিদেশ সফর করছেন। তাদের ২৬ জনের সঙ্গে সহধর্মিণী আছেন। দলের আরও কয়েকজন নেতা ও পরিবারের সদস্যরাও দলবেঁধে কয়েক দেশ ভ্রমণের এ সফরে রয়েছেন।

দলটির পক্ষ থেকে ১৬ দিনের এ সফরকে ‘শিক্ষা সফর’ হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সংসদ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় হবে এ ‘শিক্ষা সফরে’।

সংসদীয় দলের অর্ধেকের মত সদস্যদের এ সফরের পর ইউরোপ সফরের সম্ভাবনা রয়েছে বাকিদের নিয়ে। এক বা একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে ডিসেম্বরের মধ্যে তাদের ওই সফর হতে পারে বলে দলটির একাধিক নেতা বলেছেন।

এবারের সফরকারীরা এখন রয়েছেন ফিলিপিন্সে। তবে তারা একসঙ্গে যাননি; একেক জন একেক সময়ে বাংলাদেশ ছেড়ে যান। তাদের সবারই প্রথম গন্তব্য ছিল মালয়েশিয়া। এ দেশ দিয়ে ১৩ সেপ্টেম্বর এ সফর শুরু হয়। এরপর সিঙ্গাপুর হয়ে তারা ফিলিপিন্সে যান।

সেখান থেকে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার কথা তাদের। একজন ছাড়া বাকি সবার পরে বাহরাইন যাওয়ার কথা। ১ অক্টোবরের মধ্যে বেশির ভাগের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে সফরকারীদের কারও কারও ওমান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া সফর করার তথ্য মিলেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ৭৭টি আসনে জয় পেয়েছিল। সে হিসেবে বর্তমানে বিদেশ সফরে রয়েছেন দলটির প্রায় অর্ধেক সংসদ সদস্য।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচিতে অংশ না নিয়ে একসঙ্গে দলটির এতজন সংসদ সদস্যের বিদেশ সফর রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে আলোচনার।

সরকারকে ‘চাপে’ রাখার কর্মসূচি দিয়ে দলের সংসদদের ‘দলবেঁধে’ দেশের বাইরে যাওয়ার কারণ নিয়েও চলছে নানা কথাবার্তা।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও গ্যাস সংকট সমাধানের দাবিতে বিরোধী দলের দ্বিতীয় দফা রংপুর অভিমুখী লংমার্চ হয় ১৯ সেপ্টেম্বর।

এ বিষয়ে দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “এটি কোনো গোপন সফর নয়। প্রবাসীদের আমন্ত্রণ ও বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই সফরটি হচ্ছে।”

কুয়ালালামপুরে ১৬ সেপ্টেম্বর সেমিনারে জামায়াতের সংসদ সদস্যরা।

সংসদ সদস্যদের বিদেশ সফরের ক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকারের অনাপত্তিপত্র নেওয়ার বিধান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অন্তত ১০ জন সংসদ সদস্যের সরকারি আদেশ (জিও) দেখেছে।

এগুলো পর্যালোচনায় দেখা যায়, তাদের বেশির ভাগের সফরসূচিতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, সৌদি আরব, ওমান, বাহরাইন ও থাইল্যান্ড রয়েছে। কয়েকজন আরব আমিরাত ও অস্ট্রেলিয়া সফরের অনুমতি নিয়েছেন।

জামায়াতের ৩৪ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্য, দলের দুই নেতা ও এক লেখকের বিদেশ সফর শুরু হয় ১৩ সেপ্টেম্বর মালয়েশিয়া দিয়ে। সফরকারীদের কেউ কেউ পরদিন দেশটিতে যান।

জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের ভাষ্য, “একসঙ্গে কেউ যায়নি। সফরকারীরা নিজেদের মত গেছেন।”

মালয়েশিয়া থেকে সফরকারীরা ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখান থেকে গেল শনিবার ফিলিপিন্সে গেছেন তারা।

মঙ্গলবার ফিলিপিন্সে থাকা সফরকারী দলের অন্তত তিনজন সদস্যের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।

তাদের একজন আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সফরকারী দলে ৩৪ জন এমপি এবং ২৬ জনের সঙ্গে তাদের সহধর্মিণী আছেন। আমরা এখন ফিলিপিন্সে আছি। আরও দুদিন পর যাব সৌদি আরব।”

সেখান থেকে বাহরাইন হয়ে ১ অক্টোবর দেশে ফিরবেন এমপিরা, যোগ করেন তিনি।

আখতারুজ্জামান নিজেও তার স্ত্রীকে নিয়ে সফরে থাকার কথা বলেছেন।

সফরে থাকা ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফিলিপিন্সে আছি। বিস্তারিত পরে বলব।”

জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন বলেন, “এটা নলেজ শেয়ারিংয়ের একটি ট্যুর। বিভিন্ন দেশের সংসদ পদ্ধতি, নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা জানার চেষ্টা করছি।”

দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সবাই একসঙ্গে যায়নি। এটি শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের সফর; অতীতেও আমাদের নেতারা বিভিন্ন দেশে এমন সফরে গেছেন।”

তিনি বলেন, ‘‘একসাথেতো আমাদের এত এমপি ছিলেন না আগে। কিন্তু আমাদেরতো বিভিন্ন সময় বিদেশে যেতে হয়, প্রবাসীরা দাওয়াত দেন; বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করে থাকি, এটা নতুন বিষয় নয়।’’

এহসানুল মাহবুব বলেন, সফরে সংসদ সদস্যদের সঙ্গে পরিবারের সদস্য, আত্মীয় স্বজনও রয়েছেন।

তবে সব মিলিয়ে সর্বমোট কতজন সফরে রয়েছেন, এ বিষয়ে অবশ্য জামায়াতের কোনো নেতা স্পষ্ট করে বলেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ