1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী দূতের সাক্ষাৎ ব্যাংককে কমছে বন্যার পানি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব জমি নিয়ে বিরোধে স্টুডিও ভাঙচুর, ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্কের জন্ম দিয়েছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন নিরপেক্ষতার অর্থ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

ভারতের উত্তরাখন্ডে বন্যায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০১৩
  • ১৫৩ Time View

ভারতের উত্তরাখন্ডে বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যশপাল। রাজ্যটিতে এক সপ্তাহ ধরে টানা বর্ষণ চলছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ২৮ জুন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া অপর ২২ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

কেদারনাথ উপত্যকায় আটকে পড়া সব তীর্থযাত্রীকে এরইমধ্যে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, বন্যার পানির তোড়ে কয়েকশ’ বাড়ি ভেসে যাওয়ায় নিহতের সংখ্যা অনুমান করাও কষ্টকর হয়ে পড়েছে।

বন্যাদুর্গতরা তাদের দুরবস্থার জন্য সরকারি অবজ্ঞাকে দায়ী করেছে। দুর্গত এলাকায় আধাসামরিক বাহিনীর পাশাপাশি অন্তত ৮,০০০ সেনা মোতায়েন করা হয়েছে।

ভারতের গণমাধ্যম এ বিধ্বংসী বন্যা ও ভূমিধসের জন্য পাহাড় কেটে ঘর-বাড়ি নির্মাণকে দায়ী করেছে। এসব গণমাধ্যম বলছে, মানুষ নিজেই প্রকৃতির ক্ষতি করে নিজের জন্য বিপদ ডেকে এনেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ