1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহ, ভিডিও ভাইরাল আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী দূতের সাক্ষাৎ ব্যাংককে কমছে বন্যার পানি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব জমি নিয়ে বিরোধে স্টুডিও ভাঙচুর, ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্কের জন্ম দিয়েছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী দূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। রোববার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্ত ও বিমানবন্দর ব্যবস্থাপনায় আধুনিকায়নের বার্তা দিয়েছে উভয় দেশ। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরসমূহের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাসসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই পক্ষ নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করে।

বৈঠকে সিঙ্গাপুরের বিদায়ী দূত মিচেল লি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার ব্যাপারে দেশটির গভীর আগ্রহের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যের পরিধি প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুতই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিঙ্গাপুরের সাথে দীর্ঘ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের প্রতিটি স্থলসীমান্ত ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক ইমিগ্রেশন এবং সমন্বিত সীমান্ত নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া সহিংস উগ্রবাদ মোকাবিলা, পুলিশ বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।

বৈঠকে সিঙ্গাপুর কূটনৈতিক মিশনের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান ও উত্তরসূরি চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর দূতাবাসের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ