1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা জাঁকজমকপূর্ণ আয়োজনে বরিশাল মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত পাচার সম্পদ শনাক্ত ও ফ্রিজ করতে আন্তর্জাতিক চুক্তি হচ্ছে : গভর্নর জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য-যুক্তিতর্ক অক্টোবরে শেষ করার আশা রাষ্ট্রপক্ষের মেক্সিকোতে উচ্চশিক্ষার আন্তর্জাতিক প্যানেলে ড. মো. সবুর খান মিয়ানমার হয়ে ইউনানের সঙ্গে সড়ক চায় বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহ, ভিডিও ভাইরাল আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর

এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর চাইনিজ তাইপের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ নারী হকি দল। কিন্তু ম্যাচের একপর্যায়ে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ হেরে সেই স্বপ্ন পূরণ হলো না লাল-সবুজের প্রতিনিধিদের।

এশিয়ান গেমসের নারী হকি দল গ্রুপ পর্বে লিড নিয়েও জয় তুলে নিতে পারল না বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের দল।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষে ছিল না। ম্যাচের ষষ্ঠ মিনিটেই হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। প্রথম কোয়ার্টার শেষে ১-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে দলটি। এরপর ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কনা।

তবে সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউর গোলে ম্যাচে সমতা ফেরায় চাইনিজ তাইপে। শেষ কোয়ার্টারে আবারও গোল করেন হুয়াং ইউ-টিং। নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধান আর বদলায়নি।

এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। অভিষেক ম্যাচেই ১৩-০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয় তারা। চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্টের দেখা পায় বাংলাদেশ।

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। চার ম্যাচে হার ও এক ম্যাচে ড্র নিয়ে পুল ‘এ’-এর পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৫ পয়েন্টে শীর্ষে রয়েছে চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ