1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে পৌঁছল চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা, ব্যাংককে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ দুর্গাপূজায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রিপেইড মিটার অপসারণের দাবি রংপুর নাগরিক কমিটির সিলেট চেম্বারের নির্বাচনী তফসিল বাতিল, এজাজ আহমদ প্রশাসক নিযুক্ত দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা ঘোষণা অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জাঁকজমকপূর্ণ আয়োজনে বরিশাল মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে ‘বিশ্ব মেরিটাইম দিবস’। দিবসটি উপলক্ষে রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি কার্যালয় থেকে ক্যাডেট ও প্রশিক্ষকদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এছাড়া দিবসটি উদযাপনে একাডেমির অডিটোরিয়ামে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিবের বাণী প্রচার, বাংলাদেশের নৌপ্রশিক্ষণের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, ক্যাডেটদের অংশগ্রহণে টক শো, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মেরিন একাডেমী, বরিশালের নৌ-শিক্ষা প্রধান (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ্বে ৯৭ শতাংশ গ্লোবাল ট্রেড বা বৈশ্বিক বাণিজ্য পরিচালিত হয় মেরিনারদের মাধ্যমে। কিন্তু বর্তমানের বিভিন্ন ভূ-রাজনৈতিক (জিও-পলিটিক্যাল) ইস্যুতে মেরিনারদের পেশা আজ ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্ব বাণিজ্যের চাকা সচল রাখতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) মেরিনারদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল আন্তর্জাতিক মেরিটাইম খাতে দক্ষ মেরিনার তৈরির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও একাডেমির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত ‘ক্যাডেট’স টক’-এ অংশগ্রহণ করে বক্তব্য দেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন ও মেরিন ইঞ্জিনিয়ার মো. ফারুক আহমেদ খান। তারা আইএমওর নীতিমালাগুলো বাস্তবে কার্যকর করার মাধ্যমে নিরাপদ, দক্ষ ও পরিবেশবান্ধব সামুদ্রিক পরিবহন নিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কঠোর আইন প্রয়োগ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর পক্ষে ‘মেরেরিটাইম এক্সিলেন্স’ অর্জন সম্ভব বলে মত প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সাদিকুজ্জামান পিয়াস, ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন, বরিশাল মেরিন একাডেমির প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাডেটবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ