1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে পৌঁছল চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা, ব্যাংককে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ দুর্গাপূজায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রিপেইড মিটার অপসারণের দাবি রংপুর নাগরিক কমিটির সিলেট চেম্বারের নির্বাচনী তফসিল বাতিল, এজাজ আহমদ প্রশাসক নিযুক্ত দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা ঘোষণা অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

কয়েকজন যাত্রী বলেন, বাস ও অটোরিকশা না চলায় বাধ্য হয়ে ইজিবাইকে যেতে হচ্ছে। এতে বাড়তি ভাড়াও দিতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা পথে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার বিকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান জেলা বাস মালিক সমিতির সড়ক পরিবহন সম্পাদক দেবাশীষ।

বাসচালক রুবেল আহমেদকে মারধরের প্রতিবাদে এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। অন্যদিকে, জেলার বিভিন্ন স্থানে কয়েকটি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ করেছেন মালিকরা।

বাস শ্রমিকরা বলেন, শনিবার দুপুরে নওগাঁ বাসস্ট্যান্ডে অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও অটোরিকশার চালকদের মধ্যে বিরোধ হয়। পরে পত্নীতলার নজিপুরে রুবেলকে অটোরিকশার শ্রমিকরা মারধর করেন বলে তাদের অভিযোগ। রুবেল বর্তমানে রাজশাহীতে চিকিৎসাধীন।

তবে ‘সিএনজি মিশুক, বেবিট্যাক্সি ও ট্যাক্সি মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ফয়সাল তানভীর বলেন, বাস চালকরা সড়কে চেকপোস্ট বসিয়ে অটোরিকশার চালকদের হয়রানি করে আসছেন। শনিবার নজিপুরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

এর জেরে মহাদেবপুর, পত্নীতলা, বদলগাছী ও নওগাঁ সদর এলাকায় প্রায় ২৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জেলা বাস মালিক সমিতির সড়ক পরিবহন সম্পাদক দেবাশীষ বলেন, রুবেল আহত হওয়ার পর শ্রমিকদের নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

রোববার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস বা অটোরিকশা ছাড়তে দেখা যায়নি। বাস ও অটোরিকশা না পেয়ে যাত্রীদের ইজিবাইকে করে গন্তব্যে যেতে দেখা গেছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বিষয়টি নিয়ে বিকালে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

গণতন্ত্রের আম্পায়ার যখন প্রশ্নের মুখে: ভারতে নির্বাচন কমিশন বিতর্ক

জাসদ কার্যালয়ে গণআটক: মব কি এবার রাষ্ট্রসম্মত হলো?

পর্যটনে বাংলাদেশ: সম্ভাবনার দেশ, দায়িত্বহীনতার শিল্প

শহর কার, কুকুর ব্যবস্থাপনার দায়িত্ব কার?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ