1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহ, ভিডিও ভাইরাল আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী দূতের সাক্ষাৎ ব্যাংককে কমছে বন্যার পানি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব জমি নিয়ে বিরোধে স্টুডিও ভাঙচুর, ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্কের জন্ম দিয়েছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্কের জন্ম দিয়েছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

বিএনপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির বিতর্ক সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। এবং বলেছেন, তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি; চাইলে দিতেন। যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন চাইলেই দিতেন—তাহলে এটা চিহ্নিত কেউ না। এবং তিনি তারপরে বলছেন, বিএনপি চাঁদাবাজ দল। এটা ঢালাও অভিযোগ।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'এখন আমার দিকেও আঙুল তুলেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি। আর এই ঘটনাটায় তিনি ভুক্তভোগী হয়েছেন। সেটা আমরা দেখেছি।'

তিনি আরও বলেন, 'ফেসবুকে লাইভে এসে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, সেটা বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। আবার বলছেন যে, বিএনপি চাঁদাবাজ দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই। যদি তিনি কোনো মামলা করেন সুনির্দিষ্টভাবে, সেটা তদন্ত হবে।'

রাজধানী ও ইসিবি চত্বর এলাকায় পুলিশের কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

উল্লেখ্য, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকার কাছে নিউ গিনি কনডোমিনিয়াম সিটিতে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রিয়েল এস্টেট প্রকল্পটির জমির মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি চাঁদা না দেওয়ার পর এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের মালিকানাধীন ওই আবাসন প্রকল্পে অবস্থিত স্টুডিওটির বেশিরভাগ পেশাদার প্রযোজনা সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর অথবা লুট করা হয়েছে।

পরে দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে বিষয়টি তুলে ধরেন সালমান মুক্তাদির।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ