1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী দূতের সাক্ষাৎ ব্যাংককে কমছে বন্যার পানি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব জমি নিয়ে বিরোধে স্টুডিও ভাঙচুর, ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্কের জন্ম দিয়েছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন নিরপেক্ষতার অর্থ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

পাকিস্তানের পেশোয়ার শহরের শিয়া মসজিদে বোমা হামলা: নিহত ১৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০১৩
  • ১৯৭ Time View

পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের একটি শিয়া মসজিদে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন মুসল্লি নিহত হয়েছে। হামলার সময় জুমার নামাজ শুরু হচ্ছিল বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

খাইবার প্রদেশের স্বাস্থ্য ও তথ্যমন্ত্রী শওকত ইউসুফ জাইকে উদ্ধৃত করে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন নিউজ জানিয়েছে, শুক্রবার শিয়া সমপ্রদায়ের একটি মসজিদ ও মাদ্রাসায় এ হামলার ঘটনায় আহত হয়েছনে অন্তত ৫০ জন।

ঘটনাস্থল থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শফি উল্লাহ্‌ এএফপিকে বলেন, “এটা একটা আত্মাঘাতী হামলার ঘটনা।”

তিনি আরো বলেন, “আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে প্রথমে মসজিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ রক্ষীকে গুলি করে। এরপর মসজিদে প্রবেশ করে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ