1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী দূতের সাক্ষাৎ ব্যাংককে কমছে বন্যার পানি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব জমি নিয়ে বিরোধে স্টুডিও ভাঙচুর, ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্কের জন্ম দিয়েছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন নিরপেক্ষতার অর্থ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

ভারতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০১৩
  • ১৫০ Time View

প্রবল বর্ষণ বিপর্যয় অব্যাহত ভারতের উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ৷ লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ বন্যা ও ধসে এখনও পর্যন্ত ১৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত অন্তত হাজার৷ ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত ২০০টিরও বেশি বাড়ি৷ রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় ৭০ হাজার তীর্থযাত্রী ও পর্যটক আটকে পড়েছেন৷ তাঁদের মধ্যে বহু বাঙালি পর্যটকও রয়েছেন৷

তবে এ সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে সরকার। এখনো নিখোঁজ রয়েছে ৭০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে ২ দিনের টানা বর্ষণে কেবল উত্তরখন্ডে ১০৮ জন মারা গেছেন।

উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা জানিয়েছেন, প্রবল পানির তোড়ে প্রায় ৫০০ রাস্তা ও ১৭৫টি সেতু ভেঙে পড়েছে। ভেসে গেছে অনেক মানুষ ও যানবাহন। ধসে পড়েছে কয়েকশ বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ব্যাংক ও হোটেল।

এ ছাড়া কেদারনাথ অঞ্চলে বেশ কিছু সেতু ভেঙে যাওয়ায় প্রায় ৭৩ হাজার পূর্ণার্থী আটকা পড়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, ধ্বংসস্তূপ পরিষ্কার করতে এক বছর সময় লাগবে। বিপদগ্রস্তদের উদ্ধারে সেনা ও বিমানবাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ