1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী দূতের সাক্ষাৎ ব্যাংককে কমছে বন্যার পানি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব জমি নিয়ে বিরোধে স্টুডিও ভাঙচুর, ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্কের জন্ম দিয়েছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন নিরপেক্ষতার অর্থ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

লিবিয়ার বিশেষ বাহিনীর সসশস্ত্র বিক্ষোভকারীদের সংঘর্ষ দস্যদের সঙ্গে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০১৩
  • ১৫৬ Time View

বেনগাজিতে লিবিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা সেনা ও পুলিশ ভবনে হামলা চালালে এ ঘটনা ঘটে।

শনিবার ভোরে লিবীয় সেনাবাহিনীর অন্তর্র্বতীকালীন নেতা রক্তগঙ্গা বয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন। বেনগাজিতে সরকারি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩০ জনের বেশি লোক নিহত হবার এক সপ্তাহ পর আবার শহরটিতে অস্থিরতা দেখা দেয়ার প্রেক্ষিতে তিনি সতর্ক করলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ভোর প্রায় চারটার দিকে বিশেষ বাহিনীর সদরদপ্তরের কাছে ভারী অস্ত্রের গুলি ও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এলাকাটি শহরের কেন্দ্রস্থলের কাছেই অবস্থিত।

বিশেষ বাহিনীর ফেসবুক পেজে বলা হয়েছে, অপরাধীদের একটি দলের সঙ্গে বাহিনীর সদস্যরা গুলি বিনিময় করছে। এতে দু যোদ্ধার আহত হবার কথা বলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বেনগাজিতে অবস্থিত সাবেক বিদ্রোহী যোদ্ধাদের একটি ব্রিগেডকে তাদের ঘাঁটি ছেড়ে চলে যেতে বিক্ষোভকারীরা বাধ্য করার কয়েক ঘন্টা পর সংঘর্ষ শুরু হয়।

লিবিয়ার এক সেনা কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীরা ব্যারাকে হামলার আগে সেনাবাহিনীর দুটি গাড়িতে অগ্নি সংযোগ করে। এটি ফার্স্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড নামে পরিচিত।
বিক্ষোভকারীরা সদরদপ্তর দখল করলে ব্রিগেডের সদস্যরা সেখানে থেকে চলে যেতে বাধ্য হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিক্ষোভকারীরা ফাঁকা গুলি ছোড়ে এবং ব্যারাকের বাইরের দেয়াল লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড হামলা চালায়। তবে এতে কেউ আহত হয়নি। সাবেক বিদ্রোহীদের সমন্বয়ে ব্রিগেডটি গঠিত হয়। ২০১১ সালে বিদ্রোহী যোদ্ধারা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যূত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ