1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী দূতের সাক্ষাৎ ব্যাংককে কমছে বন্যার পানি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব জমি নিয়ে বিরোধে স্টুডিও ভাঙচুর, ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্কের জন্ম দিয়েছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন নিরপেক্ষতার অর্থ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

ইন্টারনেটের গোয়েন্দা নজরদারি বন্ধ করবে না যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩
  • ১৬৬ Time View

যুক্তরাষ্ট্রের ইন্টারনেটের গোয়েন্দা তথ্য ফাঁসকারী সাবেক সিআইএ কর্মী এওয়ার্ড স্নোডেনের শাস্তির বিষয়ে বিবেচনা করছে ওবামা প্রশাসন।

এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, টেলিফোন ও ইন্টারনেটে জনগণের ওপর সরকারের গোয়েন্দা নজরদারি নিয়ে নানা বিতর্ক চললেও তাদের এই কর্মসূচি বন্ধ করার কোন পরিকল্পনা নেই। কেননা এর সঙ্গে গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত। ভবিষ্যত্ সন্ত্রাসী হামলা থেকে দেশকে রক্ষার্থে আমাদের এটি চালিয়ে যেতে হবে। সোমবার তিনি এ কথা বলেন।

ওয়াশিংটনে কংগ্রেসের সদস্যরা বলেছেন, যুক্তরাষ্ট্রকে যে কোন ধরনের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে চান। এ লক্ষ্যে তারা নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এক্ষেত্রে গোয়েন্দা কর্মকাণ্ডে নাগরিকদের গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করা হবে। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান অ্যাডাম স্কিল্ফ ‘হাউস অব ইন্টেলিজেন্স কমিটি’তে বলেন, আমাদের সরকারের প্রতি আস্থা খুবই কম। আর এ আস্থাহীনতার পিছনে যথেষ্ট কারণও রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য অ্যানগাস কিং বলেন, আমরা বিবেচনা করছি কিভাবে টেলিফোন ও ইন্টারনেট থেকে গোয়েন্দা সংস্থাগুলোর সংগৃহীত তথ্য-উপাত্তকে একটা সীমিত পর্যায়ে নিয়ে আসা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ