1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ আরেক বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ ও ইইউ বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু

১৫ জুন থেকে শুরু হচ্ছে সড়ক-মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০১৩
  • ১৯০ Time View

সারাদেশে ২১ হাজার কিলোমিটার সড়ক জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য ১৫ জুন থেকে সড়ক-মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

যোগাযোগ মন্ত্রী বলেন, রোজার ঈদে সবাই যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্যই দেশের সব সড়ক-মহাসড়ক সচল ও উপযোগী করে তোলা হবে।

শুক্রবার সকালে বেনাপোল বন্দরের বাইপাস সড়কের নির্মাণকাজ পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

যোগাযোগ মন্ত্রী বলেন, ৯ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। এ বৈঠকে নিরাপদ সড়ক বাস্তবায়ন আইন পাস করা হবে। এরপর আগামী ১৫ জুন থেকে সারাদেশে সড়ক-মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। বন্ধ করে দেয়া হবে নসিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল।

এ সময় তিনি বেনাপোল বন্দরের বাইপাস সড়ক নির্মাণকাজ দেখে সন্তোষ প্রকাশ করে দ্রুত বাইপাস সড়কের কাজ সমাপ্ত করার নির্দেশ দেন। যশোর থেকে বেনাপোল পর্যন্ত ৩৮ কিলোমিটারের মহাসড়কে অন্তত ৫০টি দুর্ঘটনাপ্রবণ স্থান রয়েছে। তাছাড়া তিনি বেনাপোল চেকপোস্টের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ