1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ আরেক বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ ও ইইউ বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে

আ.লীগ ও বিএনপিকে এরশাদের চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০১৩
  • ২৭৭ Time View

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘সংবিধান পরিবর্তন করুন। রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করুন। দুই দল এক হন। অনেক বড় জোট করুন। আমার বিরুদ্ধে একটা নির্বাচন করুন। আমি সে নির্বাচনে জয়ী হব। আমার চ্যালেঞ্জ থাকল।’
আজ শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে নোয়াখালী জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংলাপ এখন আর নেই। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করার জন্য বিরোধী দল বিএনপি চ্যালেঞ্জ দিচ্ছে। আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, যে অবস্থা আছে জনপ্রিয়তা যাচাই করার জন্য সে অবস্থায়ই নির্বাচন করতে। তা হলে এখন সংলাপ নেই। তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করা কঠিন হবে।’
এরশাদ আরও বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলে তিনি দেশে আটটি প্রদেশ করবেন। উপজেলাকে শক্তিশালী করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ