1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি, ছয় জেলায় ৯৫ প্লাটুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তুতির প্রশংসায় আইএইএ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত, বিপুল জনসমাগম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে অগ্নিসংযোগ গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ খুলনায় বিএনপি নেতাকে গুলি গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চালকের বরাতে ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবেশে উঠে দুজন বাসে আগুন দিয়ে নেমে যায় বলে ধারণা করা হচ্ছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে বলে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।‎‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জিল পরিবহনের হঠাৎ আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।‎‎শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ডেইলি স্টারকে বলেন, 'বাসচালক বলেছেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই পেছন দিকে আগুন দেখতে পাওয়া যায়। চালকের ধারণা, যাত্রীবেশী ওই দুজন আগুন দিয়ে নেমে যান।'

তবে হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, 'বাসের দুজন যাত্রী নেমে যাওয়ার পর আগুন দেখা যায়। এটি অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে, তা নিয়ে তদন্ত চলছে।'

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ