1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিক্ষোভ-অবরোধে স্থবির গোপালগঞ্জ গোপালগঞ্জে যানবাহনে হামলার জেরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ ছয় দিনে ২১ জেলায় সহিংসতা, তাণ্ডব; সবচেয়ে বেশি গোপালগঞ্জে, তিন জেলায় নিহত ৪ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু মুশফিকের চেয়ে জাকের শ্রেয়? যা বললেন শান্ত ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-পুতিন-শি’র ৪ দফা যৌথ ‘শান্তি ঘোষণা’ সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের অনুমোদন পেল ব্যাংক রেজল্যুশন ফান্ড; অর্থের বড় অংশ আসবে বন্ড থেকে চুয়াডাঙ্গায় পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবার হত্যার রাজনীতি শুরু করেছে। এই চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে এবং সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের খুনি চক্র মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল।

বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে তারা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিএনপির এই নেতা বলেন, প্রত্যেক অলিগলি ও পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল হিসেবে বিএনপি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে কখনো আপস করবে না।

টুকু আরও বলেন, দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায়। বাংলাদেশকে বুকে ধারণ করে দেশ গঠন এবং মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অগ্নিসন্ত্রাসে জড়িতদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না বলে জানান তিনি।

এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ