1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলটির নেতারা। এ ঘটনায় তার সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান নিরাপদ স্থানে ফিরেছেন। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি যাচাই করে দেখার কথা জানানো হয়েছে।

ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, একটি প্রাইভেটকারে করে তিনি ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। নানা বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাদের গাড়ি আটকায়। একপর্যায়ে তারা গাড়ি ভাঙচুর করে এবং তাদের মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

মঈন উদ্দিন আহমেদ ময়েনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাদের মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে দলীয় কার্যক্রমের ছবি দেখে হামলাকারীরা তাকে তুলে নিয়ে যায়। পরে গাড়িটি ঘটনাস্থলেই রেখে তারা কোনোমতে প্রাণ নিয়ে সরে আসেন।

মঈন উদ্দিন আরও জানান, অনেক কষ্টে তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবেও খোঁজ চালানো হচ্ছে। একটি সূত্রের বরাত দিয়ে তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় গাড়িটি একটি সড়কের পাশে পাওয়া গেছে, তবে এখনো তারা সেখানে পৌঁছাতে পারেননি।

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে আমরা মনিরুল হক ফরাজির অপহরণের খবর পেয়েছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।’ এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তবে এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হকের বিষয়টি আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ