1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে মরক্কোর, দুই ধাপ এগিয়ে দলটি উঠে এসেছে পঞ্চম স্থানে।

নতুন র‍্যাঙ্কিংয়ে স্পেনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে ফ্রান্স এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড। নেশনস লিগে স্পেনকে ৩-২ গোলে হারালেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি ইংলিশদের। অন্যদিকে ওই হারের মধ্য দিয়ে স্পেনের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার ধারার অবসান ঘটেছে।

র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে মরক্কো। নাইজারের বিপক্ষে টানা দুই জয়ে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের টিকিট নিশ্চিত করার পর দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি। তাদের উন্নতির কারণে এক ধাপ করে পিছিয়েছে পর্তুগাল ও ব্রাজিল। পর্তুগাল রয়েছে ষষ্ঠ স্থানে, আর ব্রাজিলের অবস্থান সপ্তম।

শীর্ষ দশে অন্য দলগুলোর মধ্যে বেলজিয়াম অষ্টম এবং নেদারল্যান্ডস নবম স্থানে রয়েছে। এক ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে ১৩তম স্থানে নেমে গেছে মেক্সিকো।

এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। নতুন তালিকায় তাদের অবস্থান ১৭তম।

এদিকে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষী বিশ্বকাপের বিশেষ আয়োজনের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ