1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

মোবাইলে ছবি তুলে শাওমির বৈশ্বিক পুরস্কার জিতলেন বাংলাদেশের জুমেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

পেশায় তৈরি পোশাক কারখানার কর্মী জুমেন কাজের ফাঁকে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তোলেন। স্ট্রিট ফটোগ্রাফি ও প্রামাণ্য আলোকচিত্র নিয়ে কাজ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মোবাইল ফোনে ছবি তুলে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘শাওমি ইমেজেরি গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘জাজেস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী মো. জুমেন খান।

বিশ্বের বিভিন্ন দেশের সাতজন আলোকচিত্রী এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে জুমেনই একমাত্র বাংলাদেশি। পুরস্কার হিসেবে প্রত্যেকে ৩ হাজার ডলার করে পাবেন।

প্রতিযোগিতার আয়োজক শাওমি সম্প্রতি তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে বিজয়ীদের নাম প্রকাশ করে।

মোবাইল ফটোগ্রাফি ও দৃশ্যের মাধ্যমে গল্প বলার শিল্পকে উৎসাহিত করতে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে শাওমি। ‘শাওমি ইমেজেরি গ্লোবাল অ্যাওয়ার্ডস’ লাইকার সহযোগিতায় আয়োজিত হয়।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীরা পোর্ট্রেট, স্ট্রিট মোমেন্টস, কালচারাল থ্রেডস, ইমোশনাল ফোকাস ও ফটো সিরিজসহ বিভিন্ন বিষয়ে ছবি জমা দেন।

প্রতিযোগিতার সাত সদস্যের আন্তর্জাতিক বিচারক প্যানেল ছবির বিষয়বস্তু, কম্পোজিশন, আলো, আবেগ, সৃজনশীলতা ও গুণগত মান বিবেচনায় বিজয়ীদের নির্বাচন করে।

জুমেন খান স্ট্রিট ফটোগ্রাফি ও প্রামাণ্য আলোকচিত্র নিয়ে কাজ করেন। পেশায় তৈরি পোশাক কারখানার কর্মী জুমেন গত ছয় বছর ধরে মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলছেন। কাজের ফাঁকে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তোলেন তিনি।

বাংলাদেশের আলোকচিত্র প্ল্যাটফর্ম ‘অর্ডিনারি কালেক্টিভ’-এর সদস্য জুমেন বর্তমানে ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবেও কাজ করছেন। এর আগে ২০২৫ সালের ‘শাওমি ইমেজেরি অ্যাওয়ার্ডস’-এ ‘অনারেবল মেনশন’ পুরস্কার পান তিনি।

এবারের পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় জুমেন খান বলেন, “এই স্বীকৃতি আমার কাজের জন্য এক বড় অনুপ্রেরণা। এই প্রাপ্তি শুধু আমার নয়, আমাদের অর্ডিনারি কালেক্টিভের এবং বাংলাদেশ ফটোগ্রাফির সবার। এই সম্মাননা আমাকে সামনের দিনগুলোতে আরও দায়িত্ব নিয়ে ডকুমেন্টারি ও স্ট্রিট ফটোগ্রাফিতে আরও গভীরভাবে কাজ করে যাওয়ার সাহস জোগাবে।”

মোবাইল ফটোগ্রাফির সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, “এতদিন আমি মূলত মোবাইল দিয়ে ছবি তুলেছি এবং মোবাইল ফটোগ্রাফির মাধ্যমেই এই সাফল্য অর্জন করেছি। এটি আমার কাছে প্রমাণ করে যে, ভালো কাজের জন্য বড় কোনো ক্যামেরার চেয়েও দৃশ্যকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার ইচ্ছেটাই সবচেয়ে বেশি জরুরি।

“ভবিষ্যতে আমার ইচ্ছে রয়েছে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের সংগ্রাম এবং সংস্কৃতির নানা অজানা দিক নিয়ে আরও দীর্ঘমেয়াদি প্রজেক্টে কাজ করার।”

জুমেনের আলোকচিত্র সম্পর্কে প্রতিযোগিতার অন্যতম বিচারক কাও ড্যান বলেন, “ছবিগুলোতে এই দেশের আবেগ ও প্রাণচাঞ্চল্য ফুটে উঠেছে। এর বিষয়বস্তু এবং প্রকাশের ভঙ্গি উভয়ই অত্যন্ত বৈচিত্র্যময়। দৈনন্দিন জীবন, শ্রম এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানসহ সামাজিক জীবনের নানা দিক এই ছবিগুলোর বিষয়বস্তুর অন্তর্ভুক্ত।

“একইসঙ্গে তিনি শাওমি-লাইকার নানা সক্ষমতা, বিশেষ করে কালার রেন্ডারিংয়ের দারুণ ব্যবহার করেছেন। এটি কেবল প্রযুক্তিগত অর্জনের বিষয় নয়; মানুষ ও জীবনের প্রতি তার যে গভীর ভালোবাসা, সেটিও এই কাজগুলোর মাধ্যমে ফুটে উঠেছে, যা আমাদের গভীরভাবে নাড়া দেয়।”

শাওমি ইমেজেরি গ্লোবাল অ্যাওয়ার্ডস শাওমি আয়োজিত একটি আন্তর্জাতিক মোবাইল আলোকচিত্র প্রতিযোগিতা। এতে শাওমি, রেডমি ও পোকো স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের তোলা ছবি জমা দিতে পারেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ছবি অবশ্যই এসব ব্র্যান্ডের মোবাইল ফোনে তোলা হতে হয়।

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ