1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার ফুটবলকে হুয়ান মাতার বিদায় বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত

ফুটবলকে হুয়ান মাতার বিদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

পেশাদারিত্বের খাতিরে বুটজোড়া তুলে রাখলেও, আগামীতেও যেকোনোভাবে ফুটবলার হয়ে থাকতে চান স্পেনের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বুধবার এক ভিডিও বার্তায় বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন তিনি। ১০ বছর আগে জাতীয় দলে সবশেষ খেলা মাতা ৩৮ বছর বয়সে এসে ক্লাব ফুটবলকেও বিদায় বলে দিলেন।

অবসর ঘোষণায় মাতা বলেন, “ফুটবল কখনও আমার জীবন থেকে চলে যাবে না। এই খেলাকে ভালোবেসে যাওয়ার অনেক পথ আছে, উন্নতির জন্য এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করারও অনেক উপায় আছে।

“আমি হয়তো পেশাদার হিসেবে ফুটবল খেলা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি কখনও ফুটবলার পরিচয় বাদ দেব না।”

জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলা মাতা স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী স্কোয়াডের অংশ ছিলেন, এবং দুই বছর পর তিনি দেশকে টানা দ্বিতীয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন। ২০১২ সালের ওই আসরে ইতালির বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা ফাইনালে একটি গোল করেন তিনি।

রেয়াল মাদ্রিদের যুব দলে বেড়ে উঠে ২০০৭ সালে ভালেন্সিয়ায় যোগ দেন মাতা। সেখানে চার বছর খেলে ২০১১ সালের অগাস্টে তিনি পাড়ি জমান চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও এফ কাপ জয়ের স্বাদ পান।

২০১৪ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা এবং সেখানে ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় খেলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে আট বছরের অধ্যায়ে একটি করে ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ জিতেন তিনি।

২০২২ সালে ইউনাইটেডে ছাড়ার পর, আর কোনো ক্লাবে থিতু হননি মাতা। পরের চার বছরে তিনি খেলেন তুরস্কের দল গালাতাসারাই, জাপানের ভিসেল কোবে এবং গত দুই বছরে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরিতে।

মেলবোর্নের ক্লাবটিই হয়ে থাকল তার পেশাদার ফুটবল জীবনের শেষ ঠিকানা।

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ