জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে যখনই বাংলাদেশ ঘুরে দাঁড়াল, তখনই নামল বৃষ্টি। প্রথম সেশনের শেষে বাংলাদেশ প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেওয়ার পর আর খেলা গড়ায়নি। হাতে ৩ উইকেট নিয়ে এখনো দক্ষিণ আফ্রিকা পিছিয়ে ১৪ রানে। আজ চতুর্থ দিনে খেলতে নামবে দুই দল। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের চতুর্থ দিনের খেলা। তাছাড়া রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। হোবার্টে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।