1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার ফুটবলকে হুয়ান মাতার বিদায় বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গুণগত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে। ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন এ উদ্যোগেরই অংশ। রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা এ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় তিনি শহিদ শরিফ ওসমান হাদির দেশপ্রেম, আত্মত্যাগ ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা তরুণ সমাজকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ