1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার ফুটবলকে হুয়ান মাতার বিদায় বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে লেখা একটি চিঠি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৮ নভেম্বর বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের নেতার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী বলে জানান তিনি।

সাক্ষাৎকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা। এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ