1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় অগ্নিসংযোগ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে ছুঁয়েছিলেন পাঁচজনকে। কাগিসো রাবাদাকে একইভাবে ফিরিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন লিটন দাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন শুধুই বাংলাদেশের এই উইকেটরক্ষকের। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং মিলিয়ে ৮টি ডিসমিসাল করেছেন লিটন।

টেস্ট ইতিহাসে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটরক্ষকের। পাকিস্তানের ওয়াসিম বারি ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন। পরের বছর ভারতের বিপক্ষে রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের বব টেলর। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভা নাম লেখান এই তালিকায়। পাঁচজনেরই ছিল ৭টি করে ক্যাচ।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়ে আগেই বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন লিটন। আজ চতুর্থ দিনে রিকেলটনকে স্টাম্পিং করে স্পর্শ করেন বিশ্বরেকর্ড। মেহেদী হাসান মিরাজের বলে রিকেলটনকে ফেরানোর মধ্য দিয়ে ভাঙে কাগিসো রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটিও।

এরপর রাবাদাকে স্টাম্পিং করে নতুন ইতিহাস গড়েন লিটন। পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর মিরাজের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পিংয়ের শিকার হন দক্ষিণ আফ্রিকার পেসার। লিটনের ডিসমিসালের সংখ্যাও তাতে পৌঁছে যায় আটে। টেস্টের এক ইনিংসে এত বেশি ডিসমিসাল এর আগে করতে পারেননি কোনো উইকেটরক্ষক।

তবে লিটনের ব্যক্তিগত অর্জনের দিনে মাঠের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকাই। রিকেলটন ও রাবাদার দীর্ঘ জুটি ভাঙতে অনেকটা দেরি করে ফেলে বাংলাদেশ। ১১৬ ওভার শেষে ৯ উইকেটে ৫২৭ রান তুলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১২৭ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ