1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনের এক দম্পতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় অগ্নিসংযোগ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বাসাইলের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও দেলদুয়ারের ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

টাঙ্গাইলের গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় রাতের আধারে আগুন দেওয়া হয়েছে।

বাসাইল ও দেলদুয়ার থানার ওসি জানান, বুধবার রাতে গ্রামীণ ব্যাংকের বাসাইল উপজেলা শাখা ও দেলদুয়ার উপজেলা শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে উভয় শাখাতেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বরাতে পুলিশ জানায়, উপজেলা পরিষদ সংলগ্ন বাসাইল স-মিল এলাকায় দ্বিতীয় তলা ভবনের গ্রামীণ ব্যাংকের নিচ তলার দরজায় পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা অন্যান্য কর্মকর্তাদের ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময়ে ভবনটির দুটি দরজা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।

এদিকে দেলদুয়ার গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় বারান্দাসহ সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, “পানি ও বালু ছিটিয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি।”

এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, “গ্রামীণ ব্যাংকের সামনের গেটে বোতল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

দেলদুয়ার ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগীতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।

দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, “দুর্বৃত্তরা হয়তো পেট্রোল ঢেলে আগুন জালিয়েছিল। সঙ্গে সঙ্গেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ক্ষয়ক্ষতিও তেমন হয়নি।”

তিনি বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ