1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

জিম্বাবুয়ে কোচ স‍্যামন্সের পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মাঝেই প্রধান কোচের সরে দাঁড়ানোর খবর দিল জিম্বাবুয়ে।

জাস্টিন স্যামন্স। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চুক্তির মেয়াদ বাকি ছিল এখনও দুই বছর। তবে অনেক আগেই নিজ থেকে দায়িত্ব ছেড়ে দিলেন জাস্টিন স‍্যামন্স। জিম্বাবুয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচই হবে স‍্যামন্সের দায়িত্বের শেষ; এরপর পরিবারকে সময় দেওয়ার জন্য নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন তিনি।

২০২৪ সালের জুনে দায়িত্ব নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করেন স্যামন্স। তার কোচিংয়ে দলটি টেস্ট জেতে তিনটি। এর মধ্যে রয়েছে ২০২১ সালের পর বিদেশের মাটিতে তাদের প্রথম জয়- ২০২৫ সালের এপ্রিলে সেই জয়টি ধরা দেয় সিলেটে বাংলাদেশের বিপক্ষে। এছাড়া ঘরের মাঠে সবশেষ দুই টেস্টে তারা ইনিংস ব্যবধানে হারায় আফগানিস্তান ও বাংলাদেশকে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও, এই বছরের আসরে জিম্বাবুয়ে তাদের ইতিহাসের সেরা সাফল্য হিসেবে অষ্টম স্থান অর্জন করে। প্রথম পর্বে অপরাজিত থাকার পথে তারা হারিয়ে দেয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওমানকে।

জিম্বাবুয়ে ক্রিকেট শনিবার এক বিবৃতিতে স্যামন্সের সরে দাঁড়ানোর খবর দেয়। বোর্ডসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দায়িত্ব ছাড়ার পেছনের কারণ তুলে ধরেন তিনি।

“জিম্বাবুয়ে পুরুষ জাতীয় দলের দায়িত্ব পালন করা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা; এই সময়ের স্মৃতিগুলো সবসময়ই আমার মনে থাকবে। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত সবাইকে-প্রশাসন থেকে শুরু করে মাঠকর্মী পর্যন্ত-যারা সবসময় দলটিকে এগিয়ে নিতে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।

“সবসময় উন্নতির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া খেলোয়াড় এবং টেকনিক্যাল স্টাফদের ধন্যবাদ জানাই; তাদের কারণেই জিম্বাবুয়েতে কাটানো সময়টি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে, এখন আমার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দেশে ফিরে যাওয়া প্রয়োজন। আমার বিশ্বাস, দলটি ভবিষ্যতেও উন্নতির ধারা অব্যাহত রাখবে এবং তাদের সবার সাফল্য কামনা করি আমি।”

এর আগে দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ঘরোয়া দলের সঙ্গে কাজ করেছেন স্যামন্স। তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হাই-পারফরম্যান্স ইউনিটের অংশ ছিলেন এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ