1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘তার মতো সীতা আর পাবেন না’, সাইয়ের প্রশংসায় ধানুশ সিরিজ জয়ের সুযোগ হারাল নিউজিল্যান্ড গ্লোবাল অ্যাটমিক কুইজ: শীর্ষ তিন বিজয়ী পাবেন রাশিয়া যাওয়ার সুযোগ সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স বাংলাদেশ-সৌদি হজ চুক্তি সই, কোটা বাড়ল ৫ হাজার মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয় ১৩ বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় সংসারও টিকল না পবন কল্যাণের | Boishakhi Online কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড? নতুন ০০৭ সিনেমা সম্পর্কে যা জানা গেল ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

সিরিজ জয়ের সুযোগ হারাল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের সুযোগ হারাল নিউজিল্যান্ড। হ্যামিল্টনে আজ একটি বলও মাঠে না গড়ানোয় এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকল ভারত।

ম্যাচের আগে থেকেই হ্যামিল্টনে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামলে টস আয়োজন করেন আম্পায়াররা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। চলতি সফরে আটবারের মধ্যে সাতবারই টস জিতেছে ভারত। বৃষ্টির কারণে ম্যাচটি ৪০ ওভারে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি।

প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজে এগিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ দুই ওয়ানডে জিতলেও সিরিজ সমতায় ফেরাতে পারবে না নিউজিল্যান্ড। তাদের সামনে এখন সিরিজ ২-২ ব্যবধানে শেষ করার সুযোগ রয়েছে।

এই ফলের মধ্য দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের টানা ১১টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের ধারাও শেষ হলো। পুরুষদের ওয়ানডেতে ঘরের মাঠে এটি ছিল দ্বিতীয় দীর্ঘতম সিরিজ জয়ের রেকর্ড।

শুক্রবার ও রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ দুটি ওয়ানডে মাঠে গড়াবে। সেখানকার আবহাওয়ার পূর্বাভাস তুলনামূলক ভালো। ফলে বৃষ্টির বাধা ছাড়াই ম্যাচ দুটি আয়োজনের আশা করছে আয়োজকেরা।

এদিকে, তৃতীয় ওয়ানডেটিই ছিল ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের শেষ ম্যাচ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এবার লাল বলের অনুশীলনে মনোযোগ দেবেন তিনি। তাঁর অনুপস্থিতিতে শেষ দুই ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির চোট নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সিরিজ শুরুর আগের দিন ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষে চোট পান তিনি। এ কারণে জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তাঁর বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে ক্রিস্টিয়ান ক্লার্ককে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ