1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘তার মতো সীতা আর পাবেন না’, সাইয়ের প্রশংসায় ধানুশ সিরিজ জয়ের সুযোগ হারাল নিউজিল্যান্ড গ্লোবাল অ্যাটমিক কুইজ: শীর্ষ তিন বিজয়ী পাবেন রাশিয়া যাওয়ার সুযোগ সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স বাংলাদেশ-সৌদি হজ চুক্তি সই, কোটা বাড়ল ৫ হাজার মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয় ১৩ বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় সংসারও টিকল না পবন কল্যাণের | Boishakhi Online কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড? নতুন ০০৭ সিনেমা সম্পর্কে যা জানা গেল ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

গ্লোবাল অ্যাটমিক কুইজ: শীর্ষ তিন বিজয়ী পাবেন রাশিয়া যাওয়ার সুযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ বছরের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম আয়োজিত ‘গ্লোবাল অ্যাটমিক কুইজে’ অংশ নিলে তিন বিজয়ী পাবেন রাশিয়া ভ্রমণের সুযোগ।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে (https://quiz.atomforyou.com/) প্রবেশ করে এ কুইজে অংশ নেওয়া যাবে।

রোসাটমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ বছরের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’।

দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির অবদান এবং খাদ্য ও বিদ্যুৎ উৎপাদন, নিউক্লিয়ার মেডিসিন ও মহাকাশ অনুসন্ধানে এর ব্যবহার তুলে ধরা হয়েছে এই প্রতিপাদ্যে।

বাংলা, ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামিজ ও সোয়াহিলিসহ মোট ১৬টি ভাষায় এই কুইজে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

কুইজে সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ তিনজন অংশগ্রহণকারী রাশিয়া ভ্রমণের পাশাপাশি বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সুযোগ পাবেন।

এছাড়া শীর্ষ ১০০ জনকে বিভিন্ন পুরস্কার এবং অংশগ্রহণকারী সবাইকে ইলেকট্রনিক সনদ দেওয়া হবে।

২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে গ্লোবাল অ্যাটমিক কুইজে এ পর্যন্ত বিশ্বের ১০০টির বেশি দেশের ১ লাখ ১১ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ