1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ সেই আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, গোপন রাখার আসল কারণ জানা গেল বল টেম্পারিং তদন্ত পুনরায় চালুর কোনো যৌক্তিকতা দেখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া স্যান্ডপেপার বিতর্কে তদন্ত নিয়ে অনড় ক্রিকেট অস্ট্রেলিয়া বিদেশ থেকে ডিভাইস কেনার আগে এইসব বিষয় জানা জরুরি ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩ আকুল আবেদন মেঘলা মুক্তার, কী হয়েছে তার বাবার

বল টেম্পারিং তদন্ত পুনরায় চালুর কোনো যৌক্তিকতা দেখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে কোনো তদন্ত শুরু করার সুযোগ দেখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী এবং সেখানে করা কিছু মন্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও বোর্ড তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। খাজা দাবি করেছিলেন যে, সে সময় দক্ষিণ আফ্রিকা সফরে পুরো অস্ট্রেলিয়ান দলই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি সম্পর্কে জানত।

উসমান খাজার এই দাবির পর সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও তার সাবেক সতীর্থের বক্তব্যকে শতভাগ সঠিক বলে সমর্থন জানান। একই সঙ্গে তিনি বোর্ডের মূল তদন্ত প্রক্রিয়াটিকে তাড়াহুড়ো করে করা এবং ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেন। খাজার আত্মজীবনী ‍‍`সবর‍‍`-এ উঠে আসা এই তথ্য ২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের দেওয়া যৌথ বিবৃতির বিপরীত। ওই চার বোলার সে সময় বল টেম্পারিংয়ের বিষয়ে কোনো কিছু জানার কথা অস্বীকার করেছিলেন।

খাজা আরও প্রকাশ করেন যে, কেপ টাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রাফটের ঠিক পাশেই থাকা সত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে কখনো জিজ্ঞাসাবাদ বা সাক্ষাৎকার নেয়নি। সেন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে টড গ্রিনবার্গ জানান, তিনি এখনো বইটি পড়ার সুযোগ পাননি, তবে উসমান খাজা তাকে আগেই বইটি প্রকাশের বিষয়ে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। গ্রিনবার্গ বলেন, খাজার অভিজ্ঞতা এবং তার দৃষ্টিভঙ্গির প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে, তবে বইটিতে থাকা কিছু নির্দিষ্ট বিবরণ অন্যদের দেওয়া বিবৃতির সাথে সাংঘর্ষিক।

গ্রিনবার্গ আরও বলেন যে, বিগত বছরগুলোতে খেলোয়াড়দের সত্য সামনে আনার সুযোগ দেওয়া হয়েছিল এবং বোর্ড এখনো তাদের পূর্বের তদন্তের ফলাফলের সঙ্গেই সন্তুষ্ট রয়েছে। বল টেম্পারিংয়ের ওই ঘটনায় সে সময় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাস এবং ক্যামেরন ব্যানক্রাফটকে ৯ মাসের নিষিদ্ধ করা হয়েছিল। গ্রিনবার্গ মনে করেন, এই মুহূর্তে তদন্ত পুনরায় শুরু করলে পরস্পরবিরোধী মন্তব্যের কারণে নতুন কোনো ইতিবাচক ফল আসবে না এবং অতীতকে পুনরায় বিচার করার কোনো সুফল নেই।

এদিকে অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার চাড সেয়ার্সসহ অন্য একটি সূত্রও খাজার এই দাবিকে সমর্থন করেছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করে জানিয়েছে যে, তারা ২০১৮ সালের তদন্তের রিপোর্টের ভিত্তিতেই সন্তুষ্ট এবং অতীতকে নিয়ে ঘাঁটাঘাঁটি না করে ভবিষ্যতের দিকে তাকাতে চান। বোর্ডের বর্তমান নেতৃত্ব মনে করছে, একই ঘটনার ব্যাপারে ভিন্ন ভিন্ন মানুষের মতামত থাকায় এই পর্যায়ে নতুন করে তদন্ত চালিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ