1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী

ব্রাজিলের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৪৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৩
  • ১৬৫ Time View

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ২৪৫ ছাড়িয়ে গেছে।

এ পর্যন্ত ২৪৫টি মরদেহ উদ্ধার করা গেছে বলে জানিয়েছে পুলিশ। অনেকে গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত ২ টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হয়েছে। মেজর গারসন দা রোসা ফেরেইরা উদ্ধারকাজ দেখভাল করছেন। তিনি বলেন, “সান্তা মারিয়ার ক্লাবটি মরদেহ সরিয়ে ফেলা হচ্ছে।”

রাজধানী রিও গ্রান্ড ডো সুল রাজ্যের সান্তা মারিয়া শহরের ‘কিস’ নাইটক্লাবে একটি গানের দলের পরিবেশনার সময় আতশবাজি প্রদর্শনী থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রাদেশিক রাজধানী পোর্তো এলেগ্রে থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ক্লাবটির বহির্গমন পথ মাত্র একটি। সমবেতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে। পদদলিত হয়ে ও বিষাক্ত ধোঁয়ার কারণে মারা গেছে বলে জানা গেছে।

ব্রাজিলের গ্লোবো টিভি জানিয়েছে, মরদেহ ঘটনাস্থল থেকে সরানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

অগ্নিনির্বাপণ দলের প্রধান গুইদো দে মেলো বলেন, “নিহতের সন্ধান চালাচ্ছে অগ্নিনির্বাপণকর্মীরা। আমরা নিহতের নির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না। জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে এবং একে অপরকে ধাক্কাধাক্কি শুরু করে।”

স্থানীয় একটি রেডিওর এক প্রতিবেদক জানান, নাইটক্লাবটিতে দুই হাজারের অধিক লোক ধারণ ক্ষমতা সম্পন্ন। শনিবার রাতে ক্লাবটিতে ৩০০ থেকে ৫০০ লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।

আগুন ছড়িয়ে পড়লে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুড়ে এলাকা।
ভেতরে আটকা পড়াদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা ক্লাবের একটি দেওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
brazil
এক প্রত্যক্ষদর্শী লুয়ানা সান্তোস সিলভা বলেন, “মঞ্চের ছাদে দেখতে পানি সেখানে আগুনের কুণ্ডলী।”

তিনি আরও বলেন, “আমার বোন আমাকে জড়িয়ে ধরে এবং আমাকে  বের করে আনে। অনেক লোক বের হওয়ার জন্য  বহির্গমন পথ খুবই ছোট ছিল।”

প্রত্যক্ষদর্শীরা জানান, খুবই দ্রত অ্যাম্বুলেন্স, পুলিশ ও উদ্ধারকারীরা এসে পৌঁছান।

এক অগ্নিনির্বাপণকর্মী জানিয়েছেন, তিনি আরও কখনো এধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেননি। নিহতদের অধিকাংশ তরুণ।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে চিলিতে সফররত রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি দেশে ফিরে আসতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ