1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন, বাণিজ্য সম্পর্ক জোরদারের ইঙ্গিত বিপি সিঙ্গাপুর ও কাতার এনার্জি থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে বায়ুদূষণে পঞ্চম ঢাকা টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু সীমান্তে কড়াকড়ি, স্থলপথেও চাপে ইরানের বাণিজ্য বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম অবশ্যই সিনেমায় অভিনয় করব, তবে এখন নয় : নীহা কাজেমিরোর আরেকটি আত্মঘাতী গোল, ১৩ ম্যাচ পর গোল পেলেন না মেসি মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে বায়ুদূষণে পঞ্চম ঢাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ রোববার (২৫ অক্টোবর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শহরটি।

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকার একিউআই স্কোর ছিল ১৭৪। সমান ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা।

বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, আজ ২০৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ