1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে (জিএমটি ১৪টা ৩৩ মিনিট) এ ভূমিকম্প আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নাগকু শহরের জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত ২টা ২৫ মিনিট পর্যন্ত আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর ছিল। বাকি ২১ জন সামান্য আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি একটি গ্রামে অন্তত দুজন আহত। এ ছাড়া উপকেন্দ্রের নিকটবর্তী কয়েকটি গ্রামের কিছু বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের স্বল্প জনবসতিপূর্ণ একটি উচ্চভূমির কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। উপকেন্দ্রের পাঁচ কিলোমিটারের মধ্যে ভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার। স্থানীয় সরকারি সংবাদমাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের পর বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ রাস্তায় দাঁড়ানো নিজেদের গাড়িতে আশ্রয় নেন। এক বাসিন্দা জানান, শক্তিশালী কম্পনে তার ঘুম ভেঙে যায় এবং ভূমিকম্পের সময় বাড়ি কাঁপতে কাঁপতে শব্দ হচ্ছিল। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ