1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ দেশে এল সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ইন্টারনেট ব্যবহারকারীর স্বাধীনতার সূচকে ৩৮ দেশের মধ্যে সবচেয়ে এগিয়েছে বাংলাদেশ: ফ্রিডম হাউস রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ ২০২৬’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও দেখা যাবে ‘ক্লেফেইস’ পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে কেন সাইবার আতঙ্কে বিশ্ব? তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, ১৬ জনের মৃত্যু

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, ১৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৬৫ জন। আজ শুক্রবার স্থানীয় প্রশাসনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু নামের একটি উঁচু শহরে। সেখানে জনবসতি কম। ২০২৪ সালের জানুয়ারির পর চীনা অঞ্চলে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভোরে মেসেজিং অ্যাপ উইচ্যাটে নাগকু পুলিশ বিভাগের পৃথক পোস্টে জানানো হয়, উদ্ধার ও জরুরি ত্রাণ তৎপরতা চালানোর জন্য ট্রাফিক ও কমিউনিটি পুলিশসহ ৩০০ জনের বেশি পুলিশ সদস্যকে ভূমিকম্পের কেন্দ্রস্থল এলাকায় পাঠানো হয়েছে।

উইচ্যাটের ওই পোস্টে নাগকু পুলিশ আরও জানায়, ওই অঞ্চলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন।

টিকটকের সহযোগী অ্যাপ দাওয়িনে পুলিশের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, অন্ধকার রাতে পুলিশ সদস্যরা ট্রাকে ত্রাণসামগ্রী তুলছেন এবং ফ্ল্যাশলাইটের আলোয় ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপ পর্যবেক্ষণ করছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ১২ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় সরকারি গণমাধ্যমের প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, মানুষজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাইরে আশ্রয় নিচ্ছেন অথবা রাস্তায় রাখা নিজেদের গাড়িতে অবস্থান করছেন। এক স্থানীয় বাসিন্দা জানান, প্রচণ্ড ভূমিকম্পে তার ঘুম ভেঙে যায় এবং কম্পনের সময় ঘর থেকে শব্দ শোনা যাচ্ছিল।

চীনা আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার এক পোস্টে জানিয়েছে, এ পর্যন্ত ৪১৩টি আফটারশক রেকর্ড করা হয়েছে।২০১০ সালে পার্শ্ববর্তী কিংহাই প্রদেশের ইউশুতে ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত হয়েছিলেন এবং প্রায় ৩০০ জন নিখোঁজ হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ