1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগের সেরা ব্যাংক-জ্বালানি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: মৃত্যু ৩, আহত ৩ | Boishakhi Online ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীর হার সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার সুযোগ

যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

যশোরে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল। এ সময় প্রকাশিত তালিকায় সার ডিলারদের নাম ধরে ধরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের ব্যাখ্যা দেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোরের ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় চরম দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সরকারদলীয় উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও জেলা বিএনপির নেতাদের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে সারের ডিলারশিপ পেয়েছেন। এতে প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন জামায়াতের নেতারা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যশোরের পাঁচটি সংসদীয় আসনে বিরোধী দলের সংসদ সদস্য থাকলেও তাদের পরামর্শ ও সুপারিশকে গুরুত্ব দেননি জেলা প্রশাসক। বরং জেলা বিএনপির দেওয়া তালিকা অনুযায়ী চূড়ান্ত তালিকা তৈরি করে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে সততা, দক্ষতা ও পেশাদারত্বকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

এমনকি মাদকসহ আটক এক কারবারির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনেক কর্মী সমার্থকও সার ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন তারা।

জেলা ও উপজেলা পর্যায়ে সার-বীজ মনিটরিং কমিটিতে প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সামাজিক, কৃষক ও ব্যবসায়িক বিবেচনায় তিনজনকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা থাকলেও জামায়াতের পাঁচ সংসদ সদস্যের কোনো পরামর্শ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। বরং উপজেলা ও জেলা বিএনপি থেকে কমিটির সব সদস্য নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে মনিরামপুর উপজেলার কয়েকজন সার ডিলারের রাজনৈতিক ও পারিবারিক পরিচয় তুলে ধরে অনিয়মের অভিযোগ করা হয়। সেখানে বলা হয়, মনিরামপুর উপজেলার মেসার্স নাফিস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ পারভেজ রুবেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফিজুর রহমান মফিজের ছেলে।

ঝাঁপা ইউনিয়নের মেসার্স লাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোলাম আলী স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং অর্থের জোগানদাতা হিসেবে পরিচিত বলে অভিযোগ করা হয়। শ্যামকুড় ইউনিয়নের মেসার্স জামান ট্রেডার্সের মালিক সালাউদ্দিন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এ ছাড়া মেসার্স সরদার এন্টারপ্রাইজের মালিক তবিবর রহমান রুমু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর খালাতো ভাই এবং সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য ইয়াকুব আলীর কর্মী বলে অভিযোগ করা হয়। দোকান না থাকা সত্ত্বেও তিনি সার ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন জামায়াতের নেতারা।

চৌগাছা উপজেলার মেসার্স চৌগাছা ট্রেডার্সের মালিক সেলিম রেজা আউলিয়া পৌর বিএনপির সভাপতি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। নওয়াপাড়ায় মেসার্স মনিরুল ফারাজীর মালিক বিএম মনিরুল আলম ফারাজী উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার ফারাজীর ছেলে বলেও জানানো হয়।

এ ছাড়া ৯৩টি ইউনিয়নেই বিএনপি নেতাদের তালিকা অনুযায়ী সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। ওই তালিকায় আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাকর্মীর নামও রয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের পেশাদারত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসূল।

তিনি বলেন, 'সার-বীজ মনিটরিং কমিটি জেলা এবং উপজেলায় এমপিদের কোনো কর্তৃত্ব, এমপিদের কোনো নাম রাখা হয়নি। জেলায় ১৩ সদস্যবিশিষ্ট কমিটি হবে, সেখানে ডিসিকে সভাপতি করা হয়েছে।

ডিসি রাজনৈতিক বিবেচনায় কৃষক এবং ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব—তিনজন ব্যক্তিকে রেখেছে। আবার উপজেলা পর্যায়ে ১০ সদস্যবিশিষ্ট কমিটি, সেখানে সভাপতি থাকবেন ইউএনও, সেখানেও একজন কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিকে রেখেছে।'

গোলাম রসূল আরও বলেন, 'আমি কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। আমি যশোরের জেলা প্রশাসককে স্পষ্ট বলেছি, আমরা এখানে পাঁচজন এমপি আছি, কেন জেলা পর্যায়ের তিনজনের মধ্যে আমার একজন লোক রাখা হয়নি? তখন ডিসি বলেছেন—সরকারের নির্দেশমতো আমি কাজ করছি।'

তিনি বলেন, 'স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্পষ্ট বলেই দিয়েছেন, এই ডিলারশিপ বিএনপি ছাড়া কেউ পাবে না। কারণ, ১৫ বছর ধরে বিএনপি নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কারাগারে গেছে। তাহলে ১৫ বছর ফ্যাসিবাদীদের কাছে নির্যাতিত হয়েছে শুধুই বিএনপি! এই যশোরে ১২শ মামলায় জামায়াতের হাজার হাজার কর্মী ছিলেন। আমরা বছরের পর বছর বাড়িছাড়া থেকেছি। জেলা প্রশাসকের কাছে দাবি ছিল—আমাদের যারা প্রকৃত ব্যবসায়ী আছেন, সততা আছে, দক্ষতা আছে, তাদের ডিলারশিপ দেন। আমাদের কোনো নেতাকর্মীকে দেওয়া হয়নি।'

এ সময় অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গোলাম রসূল।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, 'তাদের অভিযোগ অসংলগ্ন। এটা সঠিক যে, আবেদন আমাদের নেতাকর্মীরা বেশি করেছে। পেয়েছেও বেশি। তবে যাচাই-বাছাই করেছে জেলা প্রশাসন। নীতিমালা অনুযায়ী সঠিক না থাকলেও তো তারা ডিলার পায়নি। আমরা দলীয়ভাবেও কোনো হস্তক্ষেপ করিনি। রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল সবকিছুতেই বিরোধিতা করতে হয়; তাই জামায়াত করছে।'

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে যশোর-১ আসনের সংসদ সদস্য আজীজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ