1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক দাবি পূরণের আশ্বাসে রাজশাহী মেডিকেলের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পূজার ছুটিতে ফাঁকা ঢাকা, বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল দ. আফ্রিকা দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে। ক্ষমতার স্বাদ গ্রহণ নয়, বরং দেশ গঠন ও মানবতার কল্যাণের জন্যই আমাদের রাজনীতি।

তিনি বলেন, বিগত দিনে অসংখ্য নেতাকর্মীর মেহনত, শ্রম ও ত্যাগ-কোরবানির ফলে জামায়াত বাংলাদেশের প্রধান বিরোধী দলের আসনে সমাসীন। জামায়াত দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০২৭-২৮ কার্যকালের জেলা আমির নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশে নিয়মতান্ত্রিক পন্থায় দ্বীন কায়েমের জন্য জামায়াতের সদস্যগণ (রুকন) প্রতিশ্রুতিবদ্ধ। দ্বীন কায়েমের ধারাবাহিক প্রক্রিয়ায় দাওয়াত ও তাবলিগ, সংগঠন ও শৃঙ্খলা, নৈতিক প্রশিক্ষণ, সমাজসেবা ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে জামায়াত ভূমিকা পালন করে আসছে। জামায়াতের রুকনগণকে সমকালীন নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক ও কৌশলী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের শৃঙ্খলা সমুন্নত রাখতে রুকনগণকে অগ্রণী ভূমিকায় থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে সংগঠনের সব দায়িত্বশীল ও রুকনকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক পরিসর পর্যন্ত সর্বত্র ইলম ও আমলের প্রতিফলন ঘটাতে হবে। কেবল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেই দায়িত্ব শেষ হয় না; বরং মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা করা এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আত্মগঠন ও দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক রুকনকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে। সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আল্লাহ ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের বার্তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা আমির আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।

সম্মেলনে দিনাজপুর জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের (পুরুষ ও মহিলা) প্রায় দুই হাজার রুকন ও ডেলিগেট অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ