1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল রহস্যজনক আগুন আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর : বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন ইউনিয়ন প্রতিনিধি মনোনয়ন নিয়ে বিতর্ক, অব্যাহতি পেলেন যুবদলের দুই নেতা ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব

পিএসজি ম‍্যাচের আগে ৩ ডিফেন্ডারকে নিয়ে ভাবনায় বার্সেলোনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

রেয়াল বেতিসের বিপক্ষে চোট পেয়েছেন জেরার্দ মার্তিন, এরিক গার্সিয়া ও জুল কুন্দে।

রেয়াল বেতিসের বিপক্ষে ম‍্যাচে চোট পেয়েছেন জেরার্দ মার্তিন, এরিক গার্সিয়া ও জুল কুন্দে। ছবি: বার্সেলোনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রক্ষণ নিয়ে বার্সেলোনার দুর্ভাবনা বাড়িয়েছে জেরার্দ মার্তিন, এরিক গার্সিয়া ও জুল কুন্দের চোট। রেয়াল বেতিসের বিপক্ষে এদের দুইজন ম‍্যাচই শেষ করতে পারেননি। তাই পিএসজির বিপক্ষে তাদের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

লা লিগায় শনিবার রেয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। বিরতির পর আর মাঠে নামতে পারেননি মার্তিন। বদলি নামা গার্সিয়া চোটের কাছে হার মেনে শেষ দিকে উঠে যান। স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা ম‍্যাচ শেষ করে ১০ জন নিয়ে।

ম‍্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জানান, চোট পেয়েছেন ফরাসি ডিফেন্ডার কুন্দেও।

“আমরা জানি না, এরিকের কী হয়েছে। কুন্দের ছোটখাট সমস‍্যা আছে, জেরার্দেরও তাই। আমাদের তাই অপেক্ষা করতে হবে। এখনও আমাদের হাতে দুই দিন সময় আছে। আমরা দেখব, মঙ্গলবার পরিস্থিতি কী হয়। আমাদের মেডিকেল টেস্টের ফলের অপেক্ষা করতে হবে।”

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় শতভাগ জয়ের ধারা ধরে রাখলেও ১১ ম্যাচের মাত্র চারটিতে জাল অক্ষত রাখতে পেরেছে বার্সেলোনা। এতে রক্ষণ নিয়ে এমনিতেই ভাবনায় আছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা।

ডিফেন্ডার ত্রয়ীর চোট সেটা আরও বাড়াবে। এছাড়া চোটের জন‍্য আগে থেকেই বাইরে আছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার শিরোপাধারী পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। পরে আগামী রোববার তারা লা লিগায় খেলবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে। এসব ম‍্যাচে রক্ষণ সাজাতে খুব বেশি বিকল্প নাও থাকতে পারে ফ্লিকের হাতে।

জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী

অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা

মওদূদী কেন জিন্নাহবিরোধী-২: জিন্নাহবিরোধী মওদূদী, মওদূদীমুখী পাকিস্তান

ভাইব কোডিং থেকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ