1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল রহস্যজনক আগুন আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর : বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন ইউনিয়ন প্রতিনিধি মনোনয়ন নিয়ে বিতর্ক, অব্যাহতি পেলেন যুবদলের দুই নেতা ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব

ইউনিয়ন প্রতিনিধি মনোনয়ন নিয়ে বিতর্ক, অব্যাহতি পেলেন যুবদলের দুই নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার জেলা যুবদলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শনিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিধি মনোনীত করেন নিজাম উদ্দিন পাটোয়ারী ও মোহাম্মদ শাহাদাত হোসেন। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, অব্যাহতির বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন নিজাম উদ্দিন পাটোয়ারী। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাইয়ের জন্য ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বানে তারা একটি তালিকা জমা দিয়েছিলেন। ওই তালিকায় বিগত দিনের আন্দোলন-সংগ্রামে তাদের সঙ্গে থাকা নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।

নিজাম উদ্দিন পাটোয়ারীর দাবি, তালিকা তৈরির বিষয়টি জেলা নেতাদের জানানো হয়েছিল। তবে জেলা নেতারা তাদের মনোনীত ব্যক্তিদের বাদ দিয়ে নিজেদের পছন্দের লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেন। এতে তারা রাজি না হওয়ায় বিষয়টি কেন্দ্রীয় যুবদলের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নিজাম উদ্দিনের ভাষ্য, এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ