1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
এক বছরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল উন্নয়নে বিনিয়োগের আশ্বাস দিলেন পর্দা উঠল বেগম খালেদা জিয়া-আইএইচএফ নেশনস ট্রফির জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী হ্যান্ডবলে নেপালকে উড়িয়ে শুরু বাংলাদেশের ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল রহস্যজনক আগুন আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ভোলায় পূর্বশত্রুতার জেরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মো. হাসিব (২৫)। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে তার বাড়ি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার সকালে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন মাঝির সঙ্গে পূর্বশত্রুতার জেরে হাসিবের বাগবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যায় হোসেনকে ছুরি দিয়ে আঘাত করেন হাসিব।

স্থানীয় লোকজন হোসেনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে বরিশালে একটি হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর বাজারে হাসিবকে পেয়ে গণপিটুনি দেয় একদল লোক। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মো. হেলাল উদ্দিন আহত হোসেন মাঝির দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি যে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। তারা একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।’

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ