1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী ১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, ফ্রেজার-ম্যাকগার্কের আরেকটি রেকর্ড গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

খুলনায় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধসহ দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ভোর ও সকালে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এবং খালিশপুর থানার আলমনগর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) এস এম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হন। পরে সকাল ৯টার দিকে আলমনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হন।

দুর্ঘটনা দুটির পর নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ